পাংশায় সড়ক দুর্ঘটনায় ৩ নারী নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৫
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ইটভাটা  এলাকায় বুধবার ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে তিনজন ও দুইজন আহত হয়েছেন।
 
নিহতরা হলেন- মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের কিয়ামদ্দির স্ত্রী রাজিয়া বেগম (৪৫), একই এলাকার কবির প্রামাণিকের স্ত্রী জবেদা বেগম (৬০) ও মৃত জেহের আলীর স্ত্রী  রহিমা বেগম (৫৫)। আহতরা হলেন, জয়গ্রামের কালু শেখের ছেলে ভ্যানচালক মজিদ (৩৫), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৮)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছপাড়ার ইটভাটা নামক স্থানে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা একটি ট্রাক  বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।