প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তির ফল আগামী ১৯ এপ্রিল প্রকাশ করা হবে। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
বুধবার তিনি বলেন, ১৯ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবেন।
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা চালুর পর এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এতদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে প্রাথমিকে বৃত্তি দেয়া হলেও এবার ৮২ হাজার ৫০০ জনকে এই বৃত্তি দেয়া হবে।
খবর বিডিনিউজের।
