চট্টগ্রামে হেলে পড়েছে ভবন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২০:৫২
 
চট্টগ্রাম শহরের জুবিলী রোডে তিন তলা একটি ভবন হেলে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনটির বাসিন্দারা রাস্তায় নেমে আসতে সক্ষম হয়েছে।
 
বুধবার রাত সাতটা ৫৫ মিনিটের মায়ানমারের মাওলাইকে উৎপত্তি হওয়া ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে সারাদেশ।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উদ্ধারকারী দলকে ভবনে দেখা যায়নি।