সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২১:২৭
সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে এরই মধ্যে বনের ১০ একর এলাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণ করতে তিন সদস্যের কমিটি করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম। কটিটির প্রধান করা হয়েছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে। তবে দুই সদস্যের নাম তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। কমিটিকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
এর আগে ২৭ মার্চ সুন্দরবনের নাংলি ক্যাম্প এলাকায় আগুন লেগে এক একর বনভূমি পুড়ে যায়।