চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১০:৪৮
 
চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম পাটোয়ারি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকার বাস কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত রেজাউল করিম ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান স্পার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন।
 
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, সকালে বাস কাউন্টারের সামনে একটি রাইডার উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।