অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ করল বোকো হারাম

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৭:০০
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম দুই বছর আগে অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ করেছে। অপহৃত ছাত্রীদের অধিকাংশকেই এখনো উদ্ধার করতে পারেনি দেশটির সরকার।
 
সরকারের কাছে পাঠানো ভিডিওটিতে ১৫ জন ছাত্রীকে দেখা যাচ্ছে। ধারনা করা হচ্ছে গত ডিসেম্বরে ভিডিওটি ধারণ করা হয়েছে। কালো কাপড়ে ঢাকা ছাত্রীরা নিজেদের অপহৃত হওয়ার কথা নিশ্চিত করেছে। এদের মধ্যে কয়েকজনকে তাদের পরিবারের সদস্যরা চিহ্নিত করেছেন।
 
২০১৪ সালের মে মাসে অপহরণের পর এবারই প্রথম ওই ছাত্রীদের ভিডিও প্রকাশ করল বোকো হারাম। ২৭৬ জন অপহরণের ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সূত্র: বিবিসি