সুনামগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৭:১৯
সুনামগঞ্জের দিরাই উপজেলার গবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলো- সমছুল হকের মেয়ে সাফিয়া বেগম (৭) ও আব্দুল হকের মেয়ে লিজা বেগম (৮)। নিহতরা সম্পর্কে চাচাত বোন ও পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রী।
 
জানা গেছে, সাফিয়া ও লিজা স্কুল থেকে বাড়ি এসে পুকুরে গোসল করতে যায়। এ সময় সাফিয়া পানিতে তলিয়ে যাচ্ছে দেখে লিজা তাকে উদ্ধার করতে গিয়ে দুজনই ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে বাড়ির লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে।
 
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান পুকুরে ডুবে দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।