ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব শুরু

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২০:৪৪

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী ৩০তম বৈশাখী উৎসব শুরু হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নবনির্বাচিত পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আল মামুন সরকার, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহসভাপতি  আফজাল হোসেন নিছার, প্রফেসর মোহাম্মদ আশরাফ।

 

অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তৃতা করেন সাংবাদিক মোহাম্মদ আরজু, এটিএম মহসিন, বাছির দুলাল প্রমুখ। উৎসবে গ্রামীন ঐতিহ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পসহ ৫০টি স্টল রয়েছে।