বৈশাখে নতুন পোষাক না পেয়ে অভিমানে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২৩:০১
বাবার কাছে ১লা বৈশাখে নতুন পোষাকের আবদার করেছিল ১৪ বছরের কিশোরি নুপুর। দরিদ্র পিতা মেয়ের এ আবদার রক্ষা করতে পারেন নি। তাই অভিমানে আত্মহত্যা করেছে নুপুর।
নুপুর কামান্না হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী।  আজ  সন্ধ্যায় শৈলকুপা উপজেলার কাজী নওয়াপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
 
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, সাম্প্রতিককালে ১ লা বৈশাখে শহরের পাশাপাশি গ্রামেও লোকে নতুন পোষাক পরে। পড়শিদের দেখাদেখি নুপুর বাবার কাছে নতুন পোষাকের আবদার করেছিল।  দরিদ্র কৃষিজীবি পিতা আব্দুস সাত্তার মেয়ের আবদার মিটাতে পারেন নি। অভিমানে নুপুর আজ সন্ধ্যায় নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।