ভূঞাপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২৩:০৭
টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইউসুফ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কের কষ্টাপাড়া মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত ইউসুফের বাড়ি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলীপাড়া গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ বাজার শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের কষ্টাপাড়া মোড়ে পৌঁছুলে বঙ্গবন্ধু সেতুগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।
 
স্থানীয়রা আহতবস্থায় ইউসুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।