যুবকের গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১১:৫৪
 
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বাজারে হাসান (৩১) নামের এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ হাসান উপজেলার দেবরাইল গ্রামের জয়েন উদ্দীনের ছেলে।
 
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, রাতে ভাদসা বাজারে অবস্থানকালে একদল দুর্বত্ত হাসানের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। 
 
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসানের শরীরের প্রায় ৬০ ভাগ আগুনে পুড়ে গেছে।
 
জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।