যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলম্বোস্থ বাংলাদেশ হাই কমিশনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানেরআয়োজন করা হয়।এতে শ্রীলংকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা রঙ্গীন পাঞ্জাবি ও শাড়ি পরিধান করে সপরিবারে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচীর প্রধান আকর্ষণ ছিল সন্ধ্যায় আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও সমবেত সংগীত, কবিতা আবৃত্তি, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন পোশাক প্রদর্শনী, ইত্যাদি স্থান লাভ করে।
হাই কমিশনার তারিক আহসান স্বাগত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্তাকর্ষক আঙ্গিকে উপস্থাপিত হয় ঐতিহ্যবাহী ও খাটি বাংলাদেশি রান্নায় প্রস্তুতকৃত নৈশ ভোজ।
