এক্সপ্লোর অংশে ভিডিও চ্যানেল যোগ করছে ইনস্টাগ্রাম

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৫:১৭
সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের ছবি শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম এর ‘এক্সপ্লোর’ অংশে ‘ভিডিওস ইউ মাইট লাইক’ নামের একটি ফিচার যোগ করতে যাচ্ছে। এই ফিচারে ‘পারসোনালাইজড’ ভিডিও চ্যানেল থাকবে, যা ইনস্টাগ্রামে আপলোড করা সকল ভিডিও সংগ্রহ করবে।
 
শুধু তাই নয়, ফিচারটি ব্যবহারকারীদের পছন্দকে অগ্রাধিকার দিয়ে তাদের ফিডে ভিডিও দেখার নোটিফিকেশনও পাঠাবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
 
বর্তমানে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এজন্য তাদেরকে অ্যাপলের অ্যাপ-স্টোর বা গুগলের প্লে-স্টোর থেকে ‘ইনস্টাগ্রাম ভার্সন ৭.২০’ ইনস্টল করতে হবে। যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পেলে শিগগিরই তা অন্যান্য দেশের ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
 
গত মাসে নতুন এক নোটিফিকেশন ফিচার চালু করে ইনস্টাগ্রাম। ওই ফিচার সহজে ছবি দেখা এবং তাতে লাইক-দাতা বা মন্তব্যকারীদের দেখার সুবিধা দিয়ে থাকে।