আদমদীঘিতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৭:১২
 
বগুড়ার আদমদীঘিতে দিনমজুরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মকবুল হোসেনের বিরুদ্ধে শুক্রবার থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
মামলাসুত্রে জানাযায়, আদমদীঘির শিয়ালশনের (সুপুকুর) এলাকায় দিনমুজুর মজনু  তার পরিবার নিয়ে বসবাস করে। মাত্র (১৩) বছরের শিশু কন্যাকে বাড়িতে রেখে তার বাবা দিনমজুর মজনু ও মা উভয়ে প্রতিদিনের মতো গত বুধবার সকালে কাজ  করতে বের হয়ে যায়। একই এলাকার পার্শ্ববতী বাড়ির মকবুল হোসেন নামের এক ব্যাক্তি শিশু কন্যাটিকে একা পেয়ে বাড়িতে ঢুকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই কন্যা চিৎকার করলে মকবুল হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।