ব্রাসেলসের বিমানবন্দরে ২২ মার্চের হামলার আগে সেখানকার নিরাপত্তায় ত্রুটির বিষয়টি আমলে না নেওয়ার অভিযোগের মুখে পদত্যাগ করেছেন বেলজিয়ামের পরিবহনমন্ত্রী জ্যাকিউলিন গালান্ট। বিরোধীদলগুলো তার পদত্যাগ দাবি করে আসছিল। তারা গত বছরের তারিখে একটি গোপন ইইউ নথি ফাঁস করেছে। সেটিতে বেলজিয়াম বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে।
২২ মার্চ ব্রাসেলসের ইয়াবেনতেম বিমানবন্দরের বহির্গমন এলাকায় জোড়া বোমা হামলা হয়। একইদিনে একটি মেট্রো স্টেশনেও আত্মঘাতী বোমা হামলা হয়। উভয় হামলায় মোট ৩২ জন প্রাণ হারায়। বেলজিয়ামের প্রধানমন্ত্রী প্রথমে পরিবহনমন্ত্রীর সপক্ষে কথা বলেছিলেন এবং কোনও সমালোচনামূলক ইইউ রিপোর্ট পাননি বলেও জানিয়েছিলেন। তবে পরে শুক্রবার সকালে আরও গোপন নথি প্রকাশ পাওয়ার পর তিনি এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া এবং তা নিয়ে আলোচনা হওয়ার কথা জানান।
প্রতিবেদনটিতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল এবং যাত্রী তল্লাশি ব্যবস্থাপনায়েও বড় ধরনের ঘাটতি ছিল। বিডি নিউজ।
