নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সালাইনগর বিলপাড়ার মৃত আহম্মদের ছেলে আখের মন্ডলের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে বাড়ির দুইটি টিনের কাঁচা বসত ঘর ও আসবাবপত্র ও কিছু নগদ অর্থ সহ পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় দয়া-রামপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত হয় এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কর্তব্যরত ফায়ার ম্যান মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আখের ছোবড়ার গাদা থেকে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।
