সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে বিভিন্ন সংঘটন ও প্রতিষ্ঠানেরর উদ্যোগ শুক্রবার নানা উৎসাহ উদ্দীপনায় ও নানা আয়োজনে প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন করা হয়েছে।
আবুধাবী
আবুধাবীতে শেখ জায়েদ বিন নাহিয়ান বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। আয়োজন করা হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের উপচেপড়া প্রবাসীদের ভিড় ছিল লক্ষণীয়।
IMG0
রাষ্টদূত ডা. মোহামম্দ ইমরান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসার করতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিকল্প নেই বলে উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করা হবে বলে তিনি জানান।
দুবাই
দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে পহেলা বৈশাখ গত বৃহস্পতিবার সন্ধ্যায় নানা আয়োজনে উদযাপন করা হয়। এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদদের উপস্থিতি ছিল ও উদ্দীপনা ছিললক্ষণীয়।
দুবাই প্রকৌশলী পরিষদের উদ্যোগে শুক্রবার সারাদিন নানা কর্মসূচির মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করতে অনুষ্ঠান করা হয় দুবাইয়ের আল মামজার পার্কে। দুবাইয়ের চট্টগ্রাম ব্যবসায়ী সমিতি টুয়েন্টি টুয়েন্টি এর উদ্যোগে স্থানীয় পোন্ড পার্কে পহেলা বৈশাখকে বরণ করতে নানা অনুষ্ঠান মালার আয়োজন করে শুক্রবার।
IMG1
ফুজিরা বাংলাদেশ সমিতির উদ্যোগে শুক্রবার নববর্ষ উদযাপন উপলক্ষে বনভোজন ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। দুবাই মামজার পার্কে অনুষ্ঠিত দিন ব্যাপী খেলাধুলা, প্রীতি ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
শারজাহ
শারজাহ হুদাবীয়া রেস্টুরেন্টের উদ্যোগে নতুন বছরকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান মালায় ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইলিশ পান্তা ও পিটা পুলি উৎসব।
এছাড়া আল আইন, আজমান, রাস আল খাইমা, উম্মে আল কুইনের বিভিন্ন সংঘটন নানা আয়োজনে নববর্ষ উদযাপন করে।
