গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকায় ঢাকা কালীগঞ্জ সড়কে অবস্থানরত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, গত রাত ২টার দিকে ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাসের অধিকাংশ পুড়ে গেছে।
বাসটির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
