আদালতে শফিক রেহমান

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৫:৩০
 
জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে আদালতে নেয়া হয়েছে। শনিবার দুপুর ২টার পরপর তাকে নিম্ন আদালতে নেয়া হয়।
 
জানা গেছে, সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।
 
এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।