চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা সাড়ে তিন শ জনকে আসামি করে মামলা হয়েছে।
শুক্রবার গভীর রাতে কোতোয়ালী থানার এক এসআই বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধা, ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগের কথা বলা হয়।
উল্লেখ্য, ইউপি নির্বাচনে আনোয়ারা ও পশ্চিম পটিয়ায় দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে শুক্রবার দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশের দাবি, আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক লোক এ হামলা ও ভাঙচুরে অংশ নেয়। এতে দুই পুলিশ সদস্যও আহত হন।
