আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৪:৫২
বাংলা নববর্ষ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
 
শনিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়। তবে বন্ধের সময় বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
 
আখাউড়া স্থলবন্দর সিএ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে পাথর ও মাছ রফতানির মধ্য দিয়ে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।