শফিক রেহমানের ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৫:৪০
সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা পরিকল্পনা মামলায় তার বিরুদ্ধে এ রিমান্ড আবেদন করা হয়।
 
শনিবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়। রিমান্ড আবেদন করেন ডিবির এএসপি হাসান আরাফাত। 
 
আজ শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।