ফরিদপুরের সালথায় মোবাইল টাওয়ারের ওপর থেকে লাফ দিয়ে তন্ময় পাল (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তন্ময় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোহন পালের ছেলে ও ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
তন্ময়ের বাবা মোহন পাল জানান, তন্ময় ঠিকমত স্কুলে যেত না। নিয়মিত স্কুলে যাওয়ার জন্য শনিবার সকালে তাকে চাপ দেয়া হয়। এতে সে অভিমান করে ফুলবাড়িয়া বাজারের একটি মোবাইল টাওয়ারের ওপর উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
