খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই সার্টিফিকেট অর্জনের জন্য নয়, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে।
শনিবার বেলা ১১টায় লক্ষ্মীপুর পৌরসভার পূর্ব বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীর মধ্যে স্কুলড্রেস ও টিফিনবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।
এ সময় পৌরসভার মেয়র আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহাজাহান কামাল, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমূখ। এ সময় ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস ও টিফিনবক্স বিতরণ করা হয়।
