ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির উপকরণসহ ময়েন উদ্দিনকে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরের নিচতলা বাস্ট্যান্ড পাড়ার ইলিয়াস হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ময়েন উদ্দিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান।
র্যাব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ময়েন উদ্দিন কালীগঞ্জ শহরের নিচতলা বাস্ট্যান্ড পাড়ার জনৈত ইলিয়াস হোসেনের বাড়ি ভাড়া নিয়ে ভারত থেকে চোরাপথে ফেনসিডিল এনে মাদক ব্যবসা করছেন। বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে একশ ১০ বোতল ও ১১ লিটার লুজ ফেনসিডিল উদ্ধার করে র্যাব। তার বিরুদ্ধে মাদকের মামলা আছে।
ইত্তেফাক/বিএএফ
