লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যাংক কর্মকর্তা অপহরণ মামলার আসামি সালাউদ্দিন জুয়েলকে (৪০)গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পূর্বলাছ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর শহরের পূর্বলাছ এলাকার রাজু আহাম্মেদের ছেলে।
গত ২ মার্চ এক লাখ টাকা চাঁদার দাবিতে অস্ত্রের মুখে জিল্লুর রহমান (৩৬) নামে এক পূবালী ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করা হয়। অপহরণের পাঁচ ঘণ্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় রাতেই ব্যাংক কর্মকর্তার স্ত্রী খাদিজা বেগম পান্না বাদী হয়ে আনোয়ার ও জুয়েলকে আসামি করে থানায় একটি অপহরণ ও নির্যাতনের মামলা করেন।
