বাংলা ভাষার অন্যতম কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। শুক্রবার উন্নত চিকিত্সার জন্যে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ সামাদ জানান, রয়েল মার্সডেন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে তাঁর চিকিত্সা শুরু হয়েছে। কবির স্ত্রী লেখিকা আনোয়ারা সৈয়দ হকও তার সঙ্গে রয়েছেন। জাতীয় কবিতা পরিষদ ও কবির পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
