জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের সূচনা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ০৯:২৫
 
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সূচনা হয়েছে। রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিহ্গলের সুরে সুরে মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
 
দিবসটি উপলক্ষে মুজিবনগর কমপ্লেক্স এলাকা মনোরম সাজে সজ্জিত করা হয়েছে। দিবসটির কর্মসূচির মধ্যে সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, মুজিবনগর দিবসের আলোচনা সভা ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন দিবসটি ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।