মে দিবসে চট্টগ্রামে যান চলাচল বন্ধ থাকবে ৮ ঘণ্টা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২১:২৫
মে দিবসে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়েছে।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান মে দিবস উপলক্ষে ১ মে সকাল ৬টা  থেকে দুপুর ২টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। ১ মে ডিসি হিলে সকাল ১০টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
 
মে দিবস উদযাপনে শ্রমিক ফেডারেশন নেতা রবিউল মাওলাকে আহ্বায়ক ও আবদুল গফুরকে সদস্যসচিব করে ১৭ সদস্যবিশিষ্ট মে দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে।