কুমিল্লায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৩:১২
কুমিল্লায় লিমন (৮) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
 
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে উপজেলার হোসেনপুর গ্রামের একটি পুকুরে স্থানীয়রা লিমনের ভাসমান মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
উল্লেখ্য, শনিবার দুপুর থেকে লিমনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।