তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:৪৮
 
রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
রবিবার ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০-৪০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৯৬ শতাংশ।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
 
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।-বাসস।