ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে চাটমোহর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচী পালন করে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, থানার ওসি সুব্রত কুমার সরকার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী এস এম মোজাহারুল হক, মুক্তিযোদ্ধা ও শিক্ষক কে এম আতাউর রহমান রানা, ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, সাংবাদিক রকিবুর রহমান টুকুন প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কর্মসূচীতে যোগ দেন। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
