রাজাকারের ছেলেকে মনোনয়ন : সাটুরিয়ায় বেকাইদায় বিএনপি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৫:২১
 
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে রাজাকারের ছেলে মো. সেলিম হোসেন খান মিটুকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) থেকে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন করায় ইউনিয়ন নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
 
দলের সঙ্গে দীঘদিন মাঠে ময়দানে কাজ করেছে ও স্থানীয় সিনিয়র নেতা কর্মীদের বাদ দিয়ে ঘিওর উপজেলার বাসিন্দা স্বাধীনতা বিরোধী রাজাকার মো. মোজ্জামেল হোসেন খান ওরফে মজা খাঁ'র ছেলে মো. সেলিম হোসেন খান মিটুকে জেলা বিএনপির সভাপতি আফরোজা আক্তার খান রিতা মনোনয়ন পত্র দেওয়ায় উপজেলার দরগ্রাম ইউনিয়নে বিএনপির নেতাদের মধ্যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দল থেকে নিজেকে আড়াল করে অন্য দলে যোগদানের জন্য মনস্থীর করেছে।
 
নাম প্রকাশ না করা শর্তে দরগ্রাম ইউনিয়নের সিনিয়র একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। শেষ মুহুতে সিনিয়র নেতা ও সংগ্রামী নেতাদের মূল্যয়ন না দিয়ে কালোটাকায় বিক্রয় হয়ে রাজাকার ছেলেকে মনোনয়নপত্র দিয়েছে।