এখনও বাংলাদেশ বিরোধী চক্রান্ত চলছে: তোফায়েল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৬:১২
 
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্টের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশ ও দেশের বাইরে এখনও বাংলাদেশ বিরোধী চক্রান্ত চলছে। ২০১৪-১৫ সালে লাগাতার নাশকতা করে যারা মানুষ হত্যা করে মানবাধিকার লংঘন করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে তাদের কথা উল্লেখ নেই।’
 
রবিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা এসব কথা বলেন।
 

তিনি বলেন, ‘যারা মানবাধিকারের লংঘনের কথা বলে তাদের দেশেই সবচেয়ে বেশি মানবাধিকার লংঘিত হয়।’