নববর্ষকে স্বাগত জানাতে এক ভীন্নধর্মী আয়োজেনর উদ্যোগ দেয় 'এখানেই ডট কম'। এ পয়লা বৈশাখে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইটটি রেডিও স্বাধীনের সঙ্গে যৌথভাবে একটি অভিনব আকাপেলা ভিডিওচিত্র তৈরি করেছে। অভিনব এ ভিডিওচিত্রটি এখানেই ডট কমের ফেসবুক পেজ ও ইউটিউবে পাওয়া যাচ্ছে।
বাদ্যযন্ত্রের কোনো ধরণের ব্যবহার ছাড়াই গানে সঙ্গীতায়োজনের বিশেষ পদ্ধতিকে আকাপেলা বলা হয়। বাংলা নতুন বর্ষকে স্বাগত জানাতে অভিনব এই উদ্যোগ নিয়েছে এখানেই ডট কম। আকাপেলা ভিডিওচিত্রটিতে আমাদের ছয় ঋতুর ওপর ছয়টি রবীন্দ্রসঙ্গীত থাকবে। এর মধ্যে সর্বশেষ গানটি থাকবে বৈশাখ নিয়ে। গানগুলো হলো: মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো (বর্ষা), আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার খেলা (শরৎ), হিমের রাতে ওই গগণের (হেমন্ত), শীতের হাওয়ায় লাগলো নাচন (শীত), আহা আজি এ বসন্তে (বসন্ত) এবং সর্বশেষ এসো হে বৈশাখ (গ্রীষ্ম)।
এ নিয়ে এখানেই ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথান বলেন, 'পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এদিন সমগ্র বাঙালি সত্ত্বা এক হয়ে যায়। রেডিও স্বাধীনের সহায়তায় এ ভিডিওটি উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পয়লা বৈশাখ উদযাপনে ও বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আমরা অভিনব এই ভিডিওচিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। ষড়ঋতুকে স্বাগত জানাতে এটা আমাদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা। এর মাধ্যমে তরুণদের মাঝে আমরা ষড়ঋতুর আবেদনকে ফিরিয়ে আনবো।'
তিনি আরো বলেন, 'অনলাইনে বেচাকেনা করা এখন আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে। এক্ষেত্রে নতুন ধরনের সেবাদানের মাধ্যমে সবসময় আমরা আমাদের গ্রাহকদের জীবনকে সহজ করে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।'
