চাকরি জাতীয়করণের ফেনীতে নকলনবিশদের মানববন্ধন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৬:৩১
চাকরি জাতীয়করণ ও ১২ মাসের বকেয়া বেতন দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখা মানবববন্ধন করেছে।
 
রবিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের ফেনী জেলা শাখার সভাপতি মো. সাহাব উদ্দিন ভূঁঞা, সাধারণ সম্পাদক নুরুল করিম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মহিলা সম্পাদিকা আমেনা বেগম, সহ-সম্পাদিকা লক্ষ্মী রাণী দাস প্রমুখ।