বিগ ব্যাশে খেলবেন তরুণ আফগান ক্রিকেটার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:০৭
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেলেন তরুণ আফগান ক্রিকেটার রাশিদ খান। আফগানিস্তানের ১৭ বছরের তরুণ রাশিদ খানের ওপর নজর পড়েছে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের।
 
আফগানদের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাশিদ। ৬.৮৩ গড়ে পেয়েছেন ১৯ উইকেট। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেটে পেয়েছিলেন এ ডানহাতি।
 
এদিকে অ্যাডিলেডের সঙ্গে ইতোমধ্যে দুই বিদেশি ক্রিকেটার কাইরন পোলার্ড ও আদিল রশিদের চুক্তি রয়েছে। তবে আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের সফর রয়েছে ভারতের মাটিতে। তাই থাকতে পারছেন না আদিল। তাই রাশিদ খানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ ‍জানিয়েছে দলটি।