টঙ্গীতে বন্য পশু-পাখি জব্দ, জরিমানা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২২:৪৬
গাজীপুরের টঙ্গী এলাকা থেকে র‌্যাব-১ সদস্যরা বিভিন্ন প্রজাতির পশু পাখি জব্দ ও দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছে।
 
রবিবার দুপুরে ঢাকার উত্তরাস্থ র‌্যাব- ১ ডিএডি মোঃ আকতার হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত 'তুহিন বার্ড হাউজ' পাখি বাজার হতে ৩টি সবুজ ঘুঘু, ১২টি টিয়া, ৩টি তিলা ঘুঘু পাখি ও ২টি বানর জব্দ করেছে।
 
টঙ্গির হোন্ডারোড সেনাকল্যাণের দক্ষিণ পার্শ্বে লাইসেন্স বা পারমিট ছাড়া নিষিদ্ধ বন্য প্রাণী বিক্রয় ও সংরক্ষণ করে আসছিল। বন্য প্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪(খ) ধারায় দোকান মালিক মোঃ গোলাপ হোসাইন (৩৩)কে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পাখি ও বানরগুলো অবমুক্ত করার জন্য বন বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।