নেত্রকোণার মদন ইউনিয়ন ও সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরে পৃথক পৃথক ঘটনায় গতকাল রবিবার কালবৈশাখী ঝড়ে শতাধীক বাড়ি লন্ড-ভন্ড হয়ে গেছে।
গতকাল সকালে মদন উপজেলার সদরে মদন ইউনিয়নের আরগিলা, কুলিয়াটি পশ্চিমপাড়ার, কুলিয়াটি মাঝপাড়া, বড়পাড়া, বৃবড়িকান্দিসহ চারটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অন্তত ৬০টি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। উঠতি ফসল ও দুই শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে।প্রায় ২০ মিনিটের তান্ডবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি।
এদিকে সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরে ঝড়ের তান্ডবে বোরোসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।ঝড়ে কোথাও কোথাও গাছ উপড়ে পরেছে, উড়ে গেছে টিনের চালা। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় বালাগঞ্জ-ওসমানীনগরে গত দুই দিন ধরে বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।
ঝড়ে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামের একাধিক বসত ঘর উপড়ে পড়ে। বিভিন্ন হাওরে শিলাবৃষ্টির কারণে পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে বলে হাওর পাড়ের কৃষকরা জানিয়েছেন। দেওয়ানবাজার ইউনিয়নের এলাকায় বিদ্যুতের লাইন ও খুঁটি হেলে পড়েছে। নসিরপুর গ্রামের ব্রাক স্কুল ভেঙ্গে গেছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম ও ওসমানীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকত আলী এ খবর নিশ্চিত করেছেন।
