সুন্দরবনে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৮:২৭

সুন্দরবনের চান্দেশ্বর এলাকা থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

 

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান জানিয়েছেন, সুন্দরবন শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ক্যাম্প সংলগ্ন কাতলার খালে এই অভিযান পরিচালনা করা হয়।

 

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে কাতলার খালে একটি নৌকাকে থামতে সংকেত দিলে সেখানে থাকা মানুষরা তারা পালিয়ে যায়। পরে ঐ নৌকা থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। হরিণের মাংস ও জব্দ করা নৌকাটি চান্দেশ্বর ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।