ঐতিহ্য বজায় রেখে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি সংরক্ষণের প্রস্তাব

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৪:০২
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িটির ঐতিহ্য বজায় রেখে সংরক্ষণের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রস্তাব দেয়া হয়।
 
বৈঠক চলাকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কীভাবে বাড়িটি সংরক্ষণ করা হবে তার উপস্থাপনা দেয়া হয়। একই সঙ্গে পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে একটি তথ্যচিত্র দেয়া হয়।
 
বৈঠক শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, এ ধরনের বাড়ির ঐতিহ্য বজায় রেখে সংরক্ষণ করা প্রয়োজন। বাড়িটির আদি কাঠামো ফিরিয়ে নিতে তিনটি প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।