রাজবাড়ীর পাংশা উপজেলায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহাদ (৭) উপজেলার আফড়া গ্রামের কৃষক হাসেম মন্ডলের ছেলে।
সোমবার সকালে উপজেলার হাবাসপুর ইউপির শামিলপুর গ্রামের একটি আখ ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আহাদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সোমবার সকালে আফড়া গ্রামে স্থানীয়রা একটি আখ খেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাংশা থানা পুলিশ জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
