বরিশাল বাস শ্রমিকদের হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে ঝালকাঠি বাস শ্রমিকদের ডাকে ঝালকাঠি থেকে ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ সকাল ৭টা থেকে অনির্দিষ্ট কালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
ঝালকাঠি বাস শ্রমিকদের আহ্বানে বাস মালিক সমিতি শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ ১৪ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের অভিযোগ রবিবার এবং আজ সকালে দুদফায় তাদের উপর হামলা চালায় বরিশাল শ্রমিকরা। এতে ১০/১২ জন আহত হয়। বরিশাল মালিক সমিতির কাছে এর বিচার চেয়ে না পেয়ে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এদিকে ঝালকাঠি থেকে এসব রুটের যাত্রীরা বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দূর্ভোগে পরেছে। গড়মে বিশেষ করে শিশু ও নারী যাত্রীরা পরেছে বিপাকে। এ ব্যপারে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বলেন, আমাদের শ্রমিকদের নিরাপত্তা না থাকলে আমরা কি ভাবে তাদের কাছে এবং রাস্তায় গাড়ি ছাড়ব।
ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক শহিদ সিকদার জানান, আমাদের উপর গত ১৭ ও আজ ১৮ এপ্রিল দুদফায় বরিশাল বাস শ্রমিকরা হামলা চালিয়ে আহত এবং বাস ভাংচুর করে ৫টি বাস আটকে রেখেছে। বরিশাল মালিক সমিতির সাধারন সম্পাদক শিপনের কাছে এর বিচার চেয়ে না পাওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
