গ্রিসে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন করেছে। রবিবার সাপ্তাহিত ছুটির দি ন বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।
এসময় রাজধানী এথেন্সসহ নিকটবর্তী শহর থেকে শত শত বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।রবিবার সকাল ১০ টায় গ্রিসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো, জসিম উদ্দিন বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় পরিবার নিয়ে আসেন অনেক বাংলাদেশি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এছাড়া দূতাবাসে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ও তার স্ত্রী বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করেন।
