মেসির ৫০০ গোল

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৫:১৮
উদযাপন হতে পারতো আরো আগেই। কিন্তু চার ম্যাচ যে গোলই পাচ্ছিলেন না লিওনেল মেসি। তার নামের পাশে যা বেশ বেমানান। দীর্ঘ সময় গোল খরায় ভুগছিলে লিওনেল মেসি। হোঁচট খাচ্ছিল ক্লাব বার্সেলোনাকেও। মাইলফলকটা ছুঁই-ছুঁই করেও ছোঁয়া হচ্ছিল না।
 
রবিবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ৫০০তম গোলের সেই মাইলফলকটি অবশেষে স্পর্শ করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
 
যেকোনো ফুটবলারের জন্য ৫০০ গোল যেন স্বপ্ন। ক্যারিয়ারের ১১তম বছরে এসে সেই স্বপ্নের দেখা পেলেন মেসি।২০০৫ সালের মে মাসে সিনিয়র ক্লাব ফুটবলে প্রথম গোলটি করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
 
 
পুরো ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায় মিলে মেসির বর্তমান গোলসংখ্যা ৫০০। যার মধ্যে বার্সার হয়ে করেছেন ৪৫০টি গোল, আর আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৫০টি।
 
* পেনাল্টি গোল ৬৪টি
* ফ্রি-কিক গোল ২৫টি
 
তার বাকী ৪১১টি গোলই এসেছে ফুটবলের দর্শনীয় সব কারিকুরির পসরা সাজিয়ে। মেসির বাম পায়ের জাদুতে এসেছে ৪০৬টি গোল, ৭১টি করেছেন
ডান পায়ের শটে, ২১টি হেড থেকে এবং বাকী ২টি অন্যভাবে। অর্থাৎ, তার ৮১ শতাংশ গোলই এসেছে বাম পা থেকে।
 
গত আট মৌসুমের প্রতিটিতেই মেসির গোল সংখ্যা ছিল ৪০টির বেশি।