মনোনয়নপত্র বিক্রি করে বাফুফের আয় ২৩ লাখ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৫:১৫
রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র কেনার শেষ দিন ছিল। মোট ৬১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বাফুফের নির্বাচনকে ঘিরে।
 
এরমধ্যে চারটি ছিল সভাপতি পদে। যার মূল্য চার লাখ টাকা।সিনিয়র সহ-সভাপতিও ছিলেন চার জন। যার মূল্য তিন লাখ টাকা। সহ-সভাপতি পদে ১২ জন। এই পদের মূল্য ছয় লাখ টাকা।
 
পদের সদস্যের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪০টি। যার মূল্য দশ লাখ টাকা। অর্থাৎ মোট ২৩ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
 
কাল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। অনেকে একাধিক পদে মনোনয়ন নিলেও নির্বাচনি বিধি অনুযায়ী একজন এক পদেই প্রার্থী হতে পারবে।