তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৮:৫৪
 
সোহাগী জাহান তনু হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
 
গত ৩ মার্চ তনু হত্যার হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। আবেদনটি শুনানির জন্য আসলে হাইকোর্ট তা কার্যতালিকা থেকে বাদ দেয়।
 
ইউনূস আলী জানান, ওই ঘটনায় মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম চলছে বিধায় হাইকোর্ট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।
 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু গত ২০ মার্চ ক্যান্টনমেন্ট এলাকায় খুন হন। ইতমধ্যে পুলিশ, ডিবি এবং সর্বশেষ সিআইডির হাতে এ হত্যা মামলার তদন্তভার ন্যস্ত করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রয়তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। আবেদনে তনুর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।