পিসিবি প্রধান হতে চান জহির আব্বাস

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৯:৫৭
এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের বাজে পারফর্মেন্সের কারণে দেশটি ক্রিকেটে চলছে ব্যাপক রদ-বদল। অধিনায়ক, কোচ ও নির্বাচকের পর এবার শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পদও শূন্য হতে যাচ্ছে।
 
আর এ পদে বসতে চান দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও আইসিসি’র বর্তমান প্রেসিডেন্ট জহির আব্বাস।
 
পাকিস্তানের পাঞ্জাব স্পোর্টস বোর্ডের এক অনুষ্ঠানে আব্বাস জানান, তিনি নিজ থেকেই পিসিবি প্রধান হতে চান, ‘পাকিস্তানের জন্য আমি সব সময় প্রস্তুত রয়েছি। এ বছরের শেষে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে আমার মেয়াদ শেষ হচ্ছে। তবে আইসিসি’র পদে থাকা অবস্থায়ও আমি বোর্ড প্রধান হতে পারি।’
 
এদিকে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ইনজিকে স্বাগতম জানিয়েছেন আব্বাস।