ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুধসরা গ্রাম থেকে জামায়াতের ১৮ জন নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ঝরণা বেগম ( ৩৫ ), ফুসিদা আকতার (৩২) , শরিফা বেগম (৩০),নাজমা বেগম ( ৩২ ), হালিমা বেগম (৩৫),মিনা আকতার (৩০), রিক্তা খানম (২৮ ), হাসিনা খাতুন (৩৬), রাবেয়া খাতুন (৩৭ ), বিউটি বেগম (৩৫ ), শাহিনা খাতুন (২৮), ফনসুরাত (২৮), বিলকিস নাহার (২৮), লিপি বেগম (৩৫), শিরিন সুলতানা (৩২), জামেলা খাতুন (৭৫) রিমা খাতুন (২৮) ও মোছাম্মৎ শামসুন নাহার (৭০) ।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, জামায়াতের একদল নারী কর্মী দুধসরা গ্রামে গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে দুধসরা গ্রামে মহসিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি তারা কোন নাশকতা ঘটানোর পারিকল্পনা করছিল। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
