তথ্যপ্রযুক্তি ডেস্ক
‘টেকনোলজি ফর প্রসপারিটি’ স্লোগান নিয়ে আগামী ১৯-২১ মার্চ তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হতে যাচ্ছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় প্রদর্শনী ১৫তম বেসিস সফটএক্সপো ২০১৯। বেসিস আয়োজিত ১৫তম বেসিস সফটএক্সপোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বেসিস সফটএক্সপো অ্যাপ।
অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন- বিনামূল্যে সফটএক্সপোতে রেজিস্ট্রেশন,২৫০টি তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার সুযোগ, কোন সেমিনার, মেগা ইভেন্টে অংশ নেবেন তা আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া, ঠিক করে নেওয়া মেগা ইভেন্ট, সেমিনারের আগে নোটিফিকেশনও পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে, কোন জোনে কোন প্রদর্শক রয়েছেন তা আগে থেকেই জেনে নেওয়া, প্রদর্শকের সঙ্গে যুক্ত হয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য এবং সেবাটি খুঁজে নেওয়া, আইসিটি ক্যারিয়ার ক্যামেপ অংশগ্রহণের সুযোগ, কোথায় কখন অনুষ্ঠান হচ্ছে তা ম্যাপের মাধ্যমে দেখে নেওয়াসহ আরো অনেক তথ্য।
বেসিস আয়োজিত ১৫তম বেসিস সফটএক্সপোতে পার্টনার হিসেবে থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পাশাপাশি বেসিস সফটএক্সপো ২০১৯ এর ইন্ডাস্ট্রি ৪.০ জোন এবং এক্সিপেরিয়েন্স জোন পার্টনার হিসেবে এলআইসিটি এবং বাংলাদেশ কমিপউটার কাউন্সিল (বিসিসি)।
আগ্রহীরা চাইলে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন http://bit.ly/The_BASIS_SoftExpo _App লিংক থেকে।
